কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনের দায় ভ্রাম্যমাণ আদালতে মোরশেদ আলী পাপ্পু(৩৬) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো, ইয়াসিন সাদেক।
সোমবার রাত সারে দশটার দিকে উপজেলার বালিয়তলী ইউনিয়নের তুলাতলি গ্রামে মাদকদ্রব্য অ্যালকোহল(মদ) সেবন করে প্রকাশ্যে জনশৃঙ্খলা বিনষ্টকরণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর৩৬(৫) ধারায় আ: রাজ্জাক হাওলাদের ছেলে মোরশেদ আলী পাপ্পুকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্টেড মো, ইয়াসিন সাদেক বলেন, এ অভিযান পরিচালনা কালে কলাপাড়া থানা পুলিশ সহযোগিতা করেন। এ মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

