জয়পুরহাট প্রতিনিধিঃ ২৫ ফেব্রুয়ারি,২৬ জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে জয়পুরহাট শহরের ৩ টি কারখানায় অভিযানে নোংরা পরিবেশ থাকায় সেখানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পযন্ত এ অভিযান পরিচালনা করেন তারা। এসময় শহরের বনলতা বেকারীকে ৫০ হাজার, রাতুল বেকারীকে ৫০ হাজার এবং একটি তেলকলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
এসময় তিনি জানান, তিনটি কারখানার পরিবেশ অনেক খারাপ, নিম্নমানের সামগ্রী দিয়ে খাদ্য পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন পন্য ব্যবহার করা সহ বিভিন্ন কারণে তিন প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান,আমাদের অভিযানের মূল উদ্দেশ্য ছিল আসন্ন রমজানে খাদ্যে ভেজাল রোধ করা। একই সঙ্গে বিক্রেতাদের সচেতন করা, যাতে পবিত্র রমজান মাসে তারা ভোক্তাদের মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে কোনো বিভ্রান্তিকর বা ভোগান্তির পরিস্থিতিতে না ফেলেন। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে জয়পুরহাট র্যাবের ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হুদা জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি আব্দুস সালাম সহ র্যাব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

