ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

0
ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ মাদক সেবনের অপরাধে দুই যুবক কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (২৮ জুন ২০২৬) রাত ১০টার দিকে উপজেলার পাটুলীপাড়া এলাকায় এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে মো. রনি হোসেন (৩০), পিতা- মকবুল হোসেন, সাং- দিয়ারপাড়া এবং মো. সোহাগ রানা (২০), পিতা- মো. সোহেল রানা, সাং- পাটুলীপাড়া, ভাঙ্গুড়া, পাবনাকে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের বিচার কার্যক্রম শেষে উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।