ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ জন কে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।শনিরার ১১ জুলাই সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে করে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়। ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে মো: মুত্তালিব হোসেন (৪০), কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/= টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এই অভিযান টি পরিচালনা করেন, ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম এর নেতৃত্বে দক্ষ একটি পুলিশ টীম এই অভিযানের সহযোগীতা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি ছুটিতে থেকে এসেই মাদক সহ সকল অপরাধ, অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার লক্ষে কাজ করে যাচ্ছেন। তার এ ধরনের কর্মকান্ড জনসাধারণের কাছে অনেক প্রশংসা পাচ্ছেন।

