মহিপুরে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, এক ব্যক্তির এক মাসের বিনাশ্রম কারাদন্ড

0
মহিপুরে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ, এক ব্যক্তির এক মাসের বিনাশ্রম কারাদন্ড

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর থানার পর্যটন পল্লী চরগঙ্গামতি এলাকায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার সন্ধ্যার পরে খাস জমিতে পাকা স্থাপনা করে দোকানঘর নির্মাণ করে।এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত মো. নুরুজ্জামান (৩২) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করে। এ অর্থ অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাদণ্ড দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।