খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা

0
খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

কটিয়াদী প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদীতে খাদ্যপন্য উৎপাদন ও সংরক্ষণে অনিয়মের দায়ে, স্থানীয় মাহিফুড প্রোডাক্টস কে ২০ হাজার টাকা এবং মিঠাই ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

২৯শে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কটিয়াদী পৌর সদর কলেজ রোডে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট, স্থানীয় মাহীফুড প্রোডাক্টস কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে মাহীফুড প্রোডাক্টসে অপরিচ্ছন্ন পরিবেশে, খাদ্য উৎপাদন, অনুমোদনবিহীন রং ব্যবহার, নষ্ট ডিম দিয়ে পাউরুটি তৈরি এবং পুড়া তেল ব্যবহারের বিষয়টি ধরা পড়ে । পাশাপাশি প্রতিষ্ঠানের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হয়নি। অন্যদিকে মিঠাই ঘরে খাদ্য পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীনের তারিখ উল্লেখ না রাখায় এবং খবরের কাগজ দিয়ে খাবার ঢেকে রাখার অনিয়ম পাওয়া যায়। ফলে মিঠাই ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলছে। খাদ্য উৎপাদন ও সংরক্ষণে অনিয়ম করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের খাদ্য পণ্যের মান বজায় রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার বিষয়ে ও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।