করোনার ঝর : সাদিয়া আলম

0

করোনার ঝর
সাদিয়া আলম

বিশ্ব যে আজ থমকে গেছে
মহামারী প্রাণ কারে,
বিশ্বজুড়ে কোরোনা আজ
ঘরে ঘরে প্রাণ ঝরে !

লক ডাউনে আতঙ্ক আজ
শহরে বাজার প্রান্তরে,
পেটের খুদায় মানুষ মরে
সোনারে দেহে ঘাম ঝরে।

হঠাৎ করে বিশ্বটা আজ
আলোচনা তুঙ্গে,
করোনা হায় আসল তেরে
আমার সোনার ভাঙ্গে।

করোনা আজ মরণ ব্যদি
জনগণের দৃষ্টিতে,
ক্ষমা করো প্রভু মোদের
এই না অনাসৃষ্টি-তে।

মাক্সটা পরি, ঘরে থাকি
ফুটবে সবার হাসি,
বলবে সবাই সোনার বাংলা
তোমায় ভালোবাসি।