উল্লাপাড়া হাটে কলি পেয়াজের চারা কেনাবেচা

0
উল্লাপাড়া হাটে কলি পেয়াজের চারা কেনাবেচা

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন এলাকার কৃষকেরা শীতকালিন পেয়াজ আবাদ শুরু হয়েছে। কৃষকরা হাট থেকে কলি ( চারা পেয়াজ ) পেয়াজের চারা কিনে জমিতে লাগাচ্ছেন। উল্লাপাড়া ( উপজেলা সদরের ) হাটে সোমবার কলি পেয়াজের চারা কেনাবেচা হয়েছে। পাবনার সাথিয়া , বেড়া, কাশিনাথপুর এলাকা থেকে ব্যবসায়ীরা উল্লাপাড়া হাটে কলি পেয়াজ এনে বেচছেন। এক কেজি কলি পেয়াজ চারা ২৫ টাকা দরে কেনাবেচা হয়েছে। এলাকার কৃষকেরা মোকামি পেয়াজ কলি পেয়াজ নামে চেনেন জানেন।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে এবারে ৮৫ হেক্টর পরিমাণ জমিতে কলি পেয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে । উপজেলার কয়ড়া , দুর্গানগর , মোহনপুর , বড়হর ইউনিয়ন এলাকায় বেশি জমিতে পেয়াজ আবাদ হয় বলে জানা গেছে। উল্লাপাড়া হাটে সোমবার ও শুক্রবার পাবনার সাথিয়া , কাশিনাথপুর ও বেড়া এলাকা থেকে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ কলি পেয়াজের চারা বেচার জন্য আনেন। গতকাল সোমবার হাটবারে কৃষকদের কাছে এ চারা বেচাকেনা হয়েছে।

পাবনার সাথিয়া এলাকা থেকে দেশি জাতের কলি পেয়াজ বেচতে আনা ব্যবসায়ী মো. দাউদ মিয়া প্রতিবেদককে বলেন প্রতি কেজি চারা ২৫ টাকা দরে খদ্দেরদের কাছে বেচছেন। তিনি এলাকা থেকে চারা কিনে এনেছেন। কয়ড়া এলাকার কৃষক নিজের ছয় ডেসিমেল জমিতে লাগানোর জন্য হাট থেকে ২৫ টাকা কেজি দরে চৌদ্দ কেজি কলি পেয়াজ কেনেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন উপজেলার বিভিন্ন এলাকায় উচু মাঠে কৃষকেরা কলি পেয়াজের আবাদ করেন। এর আবাদ গত কয়েক দিন হলো শুরু হয়েছে। অনেকেই পারিবারিক চাহিদা মেটাতে শাক সবজির পাশাপাশি পেয়াজ আবাদ করছেন।