বৈচিত্রের মাঝে ঐক্যের বন্ধনে রাজশাহীতে উদযাপিত হবে পহেলা বৈশাখ

0
ˆবচিত্রের মাঝে ঐক্যের বন্ধনে রাজশাহীতে উদযাপিত হবে পহেলা বৈশাখ

মাসুদ রানা রাব্বানী: আগামী মঙ্গলবার পহেলা ˆবশাখ ১৪৩৩ বঙ্গাব্দ| বৈচিত্রের মাঝে ঐক্যের বন্ধনে সারাদেশের ন্যায় রাজশাহীতেও সকলের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর, জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদ&ধসঢ়;যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে|

দিবসটি উদযাপন উপলক্ষ্যে ৩০ চৈত্র সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমি ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে রাজশাহী সিমলা পার্কে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে| পহেলা ˆবশাখ সকাল ৭টায় রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা হতে শিশু একাডেমি পর্যন্ত ˆবশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে| সকাল সাড়ে ৭টায় শিশু একাডেমিতে জাতীয় সংগীত ও এসো হে ˆবশাখ গান পরিবেশন করা হবে| সকাল পৌঁনে আটটায় একই স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে| ১ ও ২ ˆবশাখ দুই দিনব্যাপী শিশু একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে নববর্ষের মেলা|

মেলার ১ম দিন গম্ভীরা, আলকাপ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নৃত্য ও পুতুল নাট্য আয়োজন করা হবে| মেলার দ্বিতীয় দিন বাউল ও লোক গান এবং যাত্রাপালার আয়োজন করা হবে| সুবিধাজনক সময়ে বাংলাদেশ শিশু একাডেমিতে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে| পহেলা ˆবশাখ সুবিধাজনক সময়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল, শিশু পরিবার ও শিশু সদনে ˆখ, মুড়ি, মুড়কি ও বাতাসার মতো ঐতিতহ্যবাহী খাবারের ব্যবস্থা করা হবে| শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে| সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদ&ধসঢ়;যাপন করা হবে|

দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা শিশু-কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশমূল্য ছাড়া দর্শনের জন্য উম্মুক্ত থাকবে|