উপজেলায় দ্বিতীয় ধাপের অনাগ্রহের ভোট শেষ, চলছে গণনা

0

কাগজ প্রতিবেদক: বেলা তিনটা পর্যন্ত কেন্দ্রে দু’টি কক্ষে একটি ভোটও পড়েনি, দুপুর পর্যন্ত কোন ভোট পড়েনি। বাড়ি থেকে ধরেও ভোটারদের কেন্দ্রে আনা যায়নি। এই ছিল উপজেলা পরিষদে আজকের দ্বিতীয় ধাপের ভোটের অবস্থা। ভোটে ভোটারদের যে আগ্রহ নেই তা আজকের ভোটে আবারও প্রমাণিত হলো। এ অবস্থায় বেলা চারটা পর্যন্ত যা ভোট পড়েছে, তা গণনা চলছে। এর পরেই প্রকাশ করা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যানদের নাম।

আজ সোমবার পাঁচ বিভাগের ১৬ জেলার ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে। ভোটার না থাকায় অলস সময় কাটান সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষীরা।