পাপিয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
পাপিয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সদরুল আইন: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার সঙ্গে যারা জড়িত রয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এই সরকারের সময় অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে।

এখনো দুর্নীতি ও ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাদ্রাসার সভাপতি মিনহাজ উদ্দিন মুছা মিয়া প্রমুখ।