মানবপাচারে জড়িত থাকার অভিযোগে এমপি শহীদ ইসলাম পাপলু কুয়েতে গ্রেফতার

0
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে এমপি শহীদ ইসলাম পাপলু কুয়েতে গ্রেফতার

বাংলাদেশ প্রতিবেদক: মানবপাচারে জড়িত থাকার অভিযোগে লক্ষীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহীদ ইসলাম পাপলুকে গ্রেফতার করেছে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি।

আজ রোববার (৭ জুন) তাকে গ্রেফতার করা হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপলুকে গ্রেফতার করেছে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।