করোনায় পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষের মৃত্যু

0
করোনায় পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিটিজের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান সার্জনসের সিনিয়র কাউন্সিলর ছিলেন অধ্যাপক ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক।’

এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত ৭৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে আরও ১১ জন চিকিৎসক মারা গেছেন বলে জানান ডা. রাহাত আনোয়ার চৌধুরী।