মগবাজার বিস্ফোরণ: ৪৪ ঘণ্টা পর ভবনের নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

0

বাংলাদেশ প্রতিবেদক: মগবাজারের ওয়ারলেস গেটের বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরও একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ ওই ভবনের নিরাপত্তাকর্মী মো. হারুনের বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

মঙ্গলবার (২৯ জুন) বেলা ৩টা ১৫ মিনিটের দিকে এ লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে আমাদের একটি টিম আরেকটি লাশ উদ্ধার করেছে। লাশটি ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি ওই ভবনে দায়িত্বে থাকা কেয়ারটেকারের। বিস্ফোরণের সময় থেকেই তিনি নিখোঁজ ছিলেন।