প্রতিটি জেলায় আলু  সিন্ডিকেটের কাছে ক্রেতাসাধারণ জিম্মি, তা হতে দেয়া যায় না – রংপুরে ভোক্তার ডিজি

0

জয়নাল আবেদীন : জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণের মহা পরিচালক অতিরিক্ত সচিব এইচ এম সফিকুজ্জান বলেছেন প্রতিটি জেলায় ১০/১২জন আলু ব্যবসায়ি সিন্ডিকেট করে ক্রেতাসাধারণকে জিম্মি করে ফেলবেন কোটি কোটি টাকার অবৈধ পাহাড় বানাবেন তা হতে দেয়া যায় না ।

সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের বেধে দেয়া দামেই সাধারণ ক্রেতার নিকট আলু বিক্রি করতে হবে । অন্যথায় এলসির মাধ্যমে আলু আমদানির অনুমতি দেয়া হবে । দেশে পর্যাপ্ত আলু মজুদ আছে । আলু নেই এই ধরনের সংবাদ পরিবেশন থেকে সংবাদ কর্মীদের বিরত থাকার অনুরোধ জানান তিনি।

বুধবার রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষ্যে আয়োজিত আলুর দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আলু ব্যবসায়ীগণ ,হিমাগার মালিক সমিতি ও অংশীজনদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের পরিচালক মো: ফজলুল কবীর এবং মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম আবু বকর সিদ্দিক ,রংপুর চেম্বার পরিচালক শামসুর রহমান কোয়েল,মেট্রোপলিটন চেম্বার ভাইস প্রেসিডেন্ট আতিক উল্লাহ, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন।

সভায় জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণের মহা পরিচালক বলেন আজ থেকেই জেলার ৩৯টি কোল্ড ষ্টোরেজ গিয়ে ২৭টাকা কেজি দরে আলু বিক্রির ব্যানার টাঙ্গিয়ে দেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করেন । এছাড়া প্রতিটি কোল্ড ষ্টোরে সর্ব্বোচ্য আলু মজুদ রাখা ১০জন করে ব্যবসায়ি শনাক্ত করে তাদের ইনকাম ট্যাস্ক ফাইল আছে কিনা সরকারের রাজস্ব খাতে টাকা জমা হয় কিনা তা অনুসন্ধান করার নির্দেশনা প্রদান করেন । এদিকে ডিজি তাঁর টিম নিয়ে সকালে আরমান নামের এক কোল্ড ষ্টোরে গিয়ে ব্যাপক অনিয়ম দেখতে পান । শুধু তাই নয় হোমল্যান্ড নামের কোল্ড ষ্টোরে বিশ্বজিৎ বণিক নামের এক আলু ব্যবসায়ি ৫০হাজার বস্তা আলু রেখেছেন । আর আরমান কোল্ড ষ্টোরে ১৩হাজার ৯শ বস্তা আলু মজুদ রেখেছেন রাহেল উদ্দিন পাটোয়ারী নামের আরেক ব্যবসায়ি । সভাস্থলেই ওই দুই মজুদকারীর অর্থের উৎস, ট্যাক্স ফাইল আছে কিনা সার্বিক বিষয়ে জিঞ্জাসাবাদের জন্য পুলিশে সোপর্দ করা হয় এবং আরমান কোল্ডষ্টোরের ম্যানেজার ও হোমল্যান্ড কোল্ড ষ্টোরের ম্যানেজার আব্দুল মান্নানকেও তাদের সঙ্গে যুক্ত করেন । সভায় গুটি কয়েক কোল্ডষ্টোরের মালিক উপস্থিত থাকলেও সিংহভাগ মালিক অনুপস্থিত ছিলেন ।