বাংলাদেশ প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমেরিকার সেংশন ভিসানীতি এগুলো থাকবেই এগুলো আগেও ছিল এখনো আছে এগুলো নিয়ে সরকারের মাথা ব্যাথা নেই। তিনি বলেন, কে কী বলল, কে না বলল—সেগুলো তাদের বিষয়। যেসব রাজনৈতিক দল তাদের সমর্থন হারিয়েছে, তাদের থেকে জনগণ মুখ ফিরিয়েছে। তারা অনেক ধরনের কথা বলছেন। অমুক হবে,তমুক হবে সেটা বিষয় নয়। এসবে কান দেওয়াও ঠিক না। নির্বাচন যথাসময়ে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরের নেত্রকোনার মোহনগঞ্জ আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন কালে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী পুলিশ বাহিনীকে আধুনিক স্মার্ট ও যুগোপযোগী করে তোলা হয়েছে। মানুষ এখন পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু বলে মনে করেন বলেও জানান মন্ত্রী।
পরে মন্ত্রী আদর্শ নগরের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের স্থাপিত শহীদ মিনারের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ সহ অন্যরা।

