শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব করে উদ্বেগ প্রকাশ 

0
শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব করে উদ্বেগ প্রকাশ 

কূটনৈতিক প্রতিবেদকঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক নেত্রী শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত দেশটির ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতীয় কূটনীতিকের কাছে ভারতের রাজধানীতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশের গভীর উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেয়ার জন্য মঞ্চ করে দেয়া এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়। ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান।