বাংলাদেশ প্রতিবেদকঃ ঈদুল ফিতরের এক সপ্তাহের অবকাশ শেষে রাজকীয় আমেজে কাজে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সকাল ৯টায় সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের মাধ্যমে শুরু হয় তার প্রথম কার্যদিবস। ছুটির পর প্রথম দিনেই দেশের অর্থনীতি এবং নাগরিক সমস্যা সমাধানে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
সকাল ৯টা বাজার কিছু পরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এটি ছিল মূলত একটি সৌজন্য সাক্ষাৎ, যেখানে দেশের বর্তমান অর্থনৈতিক গতিধারা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। এরপর তিনি প্রধানমন্ত্রীর সাথে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।
রাজধানীবাসীর চিরচেনা দুর্ভোগ ‘যানজট’ নিরসনে আজ কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ সভায় বসেন।
ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ডিজিটাল পদ্ধতিতে সিগন্যাল নিয়ন্ত্রণ। যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনস্বস্তি ফিরিয়ে আনা।
দুপুরের সেশনে প্রধানমন্ত্রী অংশ নেয়ার কথা রয়েছে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির এক পর্যালোচনা সভায়। সেখানে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর প্রক্রিয়া আরও গতিশীল করার ওপর নির্দেশনা দিবেন ।
বিকেলের কার্যসূচিতে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা। দিনের শেষ ভাগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সাথে দেশের প্রশাসনিক স্থবিরতা কাটাতে বিশেষ দিকনির্দেশনা মূলক বৈঠকে বসবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আগমনে পুরো সচিবালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। দীর্ঘ ছুটি কাটিয়ে ফেরা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও দেখা গেছে বিশেষ কর্মচাঞ্চল্য।

