বাংলাদেশ প্রতিবেদকঃ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আজ একগুচ্ছ নতুন ও জনকল্যাণমুখী পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশুদের শিক্ষা সহায়তা থেকে শুরু করে প্রান্তিক অর্থনীতির চাকা সচল করতে বিশাল কর্মযজ্ঞের রোডম্যাপ তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এটি সরকারের একটি প্রাথমিক পদক্ষেপ। তিনি বলেন, “ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং শিক্ষার প্রসারে কোনো আপস করা হবে না।”
মূল্যস্ফীতি নিয়ে জনমনে থাকা শঙ্কা উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ফ্যামিলি ও কৃষক কার্ড দেওয়ার ফলে প্রান্তিক পর্যায়ের অর্থনীতি আরও শক্তিশালী হবে।” তিনি আগামী দিনগুলোর পরিকল্পনা তুলে ধরে জানান আগামী ৩ মাস আরও ৩০ হাজার পরিবারকে কার্ড দেওয়া হবে। আগামী ৪ বছর পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “যারা ভোট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, আর যারা দেননি তাদের জন্য কাজ করাও আমার সমান দায়িত্ব।” প্রধানমন্ত্রী তারেক রহমান
পরিবেশ রক্ষায় সরকার এই বর্ষা মৌসুমেই দেড় কোটি বিভিন্ন প্রজাতির চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে সংসদকে জানান সরকারপ্রধান।
সংসদীয় কার্যক্রমে নতুন মোড় আজকের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়। এর আগে, সংসদের কার্যপ্রণালি আরও সুসংগঠিত করতে সপ্তাহের প্রতি বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট প্রশ্নোত্তর পর্ব রাখার প্রস্তাব উত্থাপন করা হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

