রংপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজামুল  ইসলাম বাবলুর ইন্তেকাল

0
রংপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজামুল  ইসলাম বাবলুর ইন্তেকাল

রংপুর ব্যুরোঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)র অবসরপ্রাপ্ত অ্যাকাউন্টস অফিসার, রংপুর বেতার ও বাংলাদেশ টেলিভিশন এর তালিকাভুক্ত নাট্যশিল্পী ও প্রযোজক, রংপুর থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি ,মিতালী সংঘের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজামুল ইসলাম বাবলু রোববার মধ্যরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ যোহর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ শেষে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়। এতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)এর কর্মকর্তা-কর্মচারী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ শরিক হন।

রংপুর বেতার ও বাংলাদেশ টেলিভিশন এর তালিকাভুক্ত নাট্যশিল্পী ও প্রযোজক,নিজামুল ইসলাম বাবলু‘র মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো: আব্দুর রহিম, সাবেক পৌর চেয়ারম্যাম কাজী মোহাম্মদ জুননুন,রংপুর থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা জামান বিমান, সাধারণ সম্পাদক মোহাম্মুদুল হক মুকুল মিতালী সংঘের সভাপতি মো: শফিকুর রহমান ডানো, সাধারন সম্পাদক সাংবাদিক আশরাফ খান কিরণ ।