উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন| বেলা এগারোটায় থানয় মতবিনিময় সভা হয়|
এসময় উপস্থিত ছিলেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রূপ কর, এস আই সুমন মাহমুদ, প্রেসক্লাব সভাপতি আনিছুর রহমান লিটন, সাধারণ সম্পাদক ময়নুল হোসাইন, শিশির আলম, রিয়াজুল ইসলাম সবুজ, সাহারুল হক সাচ্চু, আঃ ছাত্তার, রাজু আহমেদ সাহান, আলমগীর হোসেন, মমতাজ হাসান রিটু, আঃ হাকিম মানিক, হিরা সরকার, সাইফুল ইসলাম, বায়েজিদ হোসেন, আল মাহমুদ, আমিনুল ইসলাম প্রমুখ|

