শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে খন্দকার ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকালে বালুরর চর হাইস্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে খন্দকার ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। তাতীহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খন্দকার আনোয়ার জাহিদ আকাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মনিষা আহমেদ, খন্দকার ফাউন্ডেশনের কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন খন্দকার মাশরুরোল হক সাজিদ, উপজেলা বিএনপির সদস্য খন্দকার রোকনুজ্জামান উজ্জ্বল। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ নুরুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম-সচিব আবু রায়হান আল বেরুনী, খন্দকার ফাউন্ডেশনের উপদেষ্টা ও বালুরচর হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার মাজহারুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইখলাসুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জামান আরজু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহাজুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ ফ্রী মেডিকেল টিমের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করা হয়।

