মাসুদ রানা রাব্বানী: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আহম্মদপুর বায়তুল মামুর জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। রবিবার (১৯ জুলাই) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে মসজিদ কমিটির নেতৃবৃন্দ মসজিদ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন।
সময় তারা মসজিদের চলমান উন্নয়ন কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন। রাসিক প্রশাসক উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং মসজিদের উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে দেশ, জাতি, নগরবাসীর কল্যাণ, রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন এবং প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মসজিদ কমিটির সভাপতি মোঃ আশরাফ জামাল আব্বু, সেক্রেটারি মোঃ সাইফুল ইসলামসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় কোর্ট স্টেশন জামে মসজিদ কমিটির সদস্যবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে কমিটির নেতৃবৃন্দ মসজিদ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাবু, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম বাবলুসহ অন্যান্য সদস্যবৃন্দ, রাসিকের বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

