লতিফ তালুকদার : টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেগা প্রকল্পসহ দেশের উন্নয়ন তুলে ধরে প্রচার-প্রচারণা ও বিএনপি-জামায়েতের অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে নৌকার আদলে ৫২ ফুট মঞ্চ তৈরি করা হয়। উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে ভূঞাপুর ও গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ, মহিলালীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে সমবেত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মনোনয়ন প্রত্যাশি মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ শান্তিতে আছে। আগামীতে আবাবো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক ছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, বিশেষ অতিথি বক্তব্য রাখেন গোপালপুর পৌরসভা মেয়র মো. রকিবুল হক ছানা,গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

