আওয়ামী লীগের ভোট চুরির প্রয়োজন হয় না: প্রধানমন্ত্রী

0
আওয়ামী লীগের ভোট চুরির প্রয়োজন হয় না: প্রধানমন্ত্রী

কামাল সিদ্দিকী: ‘‘কার কত মূল্য দাঁড়ি পাল্লায় মেপে দেখতে হবে’’ উল্লেখ্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমাদের অনেকেই বুদ্ধিজীবিরা আছেন, নানা কথা বলেন, মানুষকে বিভ্রান্ত করেন, তার জবাবও আমরা দেবো। তিনি বলেন তারা মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেন। তাদের কাজই হচ্ছে বিভ্রান্ত করা। কারণ গণতন্ত্র থাকলে তাদের নাকি মূল্য থাকে না, আর যদি কোন অস্বাভাবিক সরকার হয় উনাদের মূল্য নাকি বেড়ে যায়, তাই কার কত মূল্য মেপে দেখতে চাই।

আজ সোমবার (১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ভোট ও ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি। নির্বাচন কমিশনকে আমরা স্বাধীন করে দিয়েছি। কারণ, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। যেহেতু গণতন্ত্র অব্যাহত রয়েছে, তাই মানুষ শান্তিতে আছে। মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে। তাই আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না। ধারাবাহিকভাবে গণতন্ত্র অব্যাহত থাকার কারণে মানুষ শান্তিতে আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষ শান্তিতে আছে। মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে, মাথাপিছু আয় বেড়েছে। আমরা মানুষের শিক্ষা, অন্ন, বস্ত্র ও বাসস্থানসহ সবকিছুর জন্য কাজ করে এবং মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পাই, আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না। কিন্তু যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে… এটা আমার কথা না, হাইকোর্টের রায় আছে যে, বিএনপি অবৈধভাবে ক্ষমতা দখল করে। যাদের ক্ষমতা দখল অবৈধ, তারাই ভোট চুরি করে। তারা ভোট চুরি ছাড়া জিততে পারে না নির্বাচন বানচালের চেষ্টা করছে জামাত-বিএনপি। কারণই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনে তারা ভয় পায়।

তিনি বলেন, বিএনপির চুরি-দুর্নীতি ও সন্ত্রাসের কারণে জনগণ তাদেরকে ২০০৮ সালে প্রত্যাখ্যান করেছে। জ্বালাও-পোড়াও, মানুষ খুন করা তারা শুধু এটাই জানে। এখন আবার নির্বাচন বানচাল করতে চায়। আওয়ামী লীগ জনগণের শক্তিতে ও ভোটে বিশ্বাসী, চুরিতে নয়।

প্রধানমন্ত্রী বলেন, আমরাই ভোটাধিকারের জন্য লড়াই করেছি। জিয়াউর রহমান যখন ভোট চুরির জন্য হ্যাঁ-না ভোট করেছিলেন। আওয়ামী লীগ তখন জনগণের ভোটের অধিকার ফিরে দিয়েছে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই স্লোগানটিও আমাদের দেওয়া। আমরাই জনগণের হাতে ভোটাধিকার এনে দিয়েছি।
লন্ডনে থাকা তারেক রহমানের নির্দেশে বিএনপি দেশে অরাজকতা করছে দাবি করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আগুনসন্ত্রাস করে ভোটের অধিকার কেড়ে নিতে চাওয়া বিএনপিকে ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে। ২০১৪ সালে নির্বাচন ঠেকাতে জ্বালাও-পোড়াও করে তারা ব্যর্থ হয়েছিল। এখন আবার নির্বাচন বানচালের চেষ্টা করছে।