খালেদা জিয়াকে সম্মান জানানোয় ড. ইউনূসের প্রতি ফখরুলের কৃতজ্ঞতা

0
খালেদা জিয়াকে সম্মান জানানোয় ড. ইউনূসের প্রতি ফখরুলের কৃতজ্ঞতা

বাংলাদেশ প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্মান জানানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকালে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যিনি (বেগম খালেদা জিয়া) এদেশ, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছেন। তাকে ১২ বছর পরিকল্পিতভাবে এই সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী তাদের থেকে দূরে রাখা হয়েছিল। বিশেষ করে ড. মুহাম্মদ ইউনূসকে, তিনি আজকে ম্যাডামকে যে সম্মান দেখিয়েছেন, এতে আমরা যেমন কৃতজ্ঞ হয়েছি, একইসঙ্গে গোটা জাতি আজকে আনন্দিতবোধ করেছে।

এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৬ নেতাকে সেনাকুঞ্জে আমন্ত্রণপত্র জানানো হয়।