শিক্ষার্থী হত্যার ঘটনায় কারমাইকেল কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
শিক্ষার্থী হত্যার ঘটনায় কারমাইকেল কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রংপুর প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হাসানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে রংপুরে বিক্ষোভমিছিল ও সমাবেশ করেছে কারমাইকেল কলেজ ছাত্রদল। গতকাল সোমবার দুপুরে কলেজের জিএলমাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ আরিফ, যুগ্ম আহবায়ক মাহফুজুল আহমেদ মীম, সদস্য এবিএম ফাইজুন নবীসহ অন্যরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ঢাকায় ছুরিকাঘাত করে মেধাবী ছাত্র জুবায়েদকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রæতবিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানাচ্ছি।

আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি জুলাই অভ্যূত্থান পরবর্তী ছাত্রহত্যার ঘটনায় আসামী গ্রেফতারসহ দ্রæত তাদের বিচারের মুখোমুখি করা নিয়ে সরকার উদাসীন রয়েছে। আমরা চাই প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দেবে সরকার। সেই সাথে আর কোন ছাত্রকে দূর্বৃত্তদের হাতে যেন প্রাণ দিতে না হয়, সে লক্ষ্যে সর্বত্রই নিরাপত্তা জোরদার করতে হবে। আইনের শাসন কঠোরভাবে প্রতিপালন করার জোর দাবী জানাচ্ছি।