মুলাদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

0
মুলাদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মুলাদীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছেন নেতাকর্মীরা। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। নেতাকর্মীরা মুলাদী পৌরসভার সামনে থেকে মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্ত্বরে আলোচনা সভা করেন।

এসময় জনসভাস্থল জনসমুদ্রে পরিনত হয় এতে সভাপতিত্ব করেন, মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য আলহাজ্ব আব্দুস ছত্তার খান। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আবিদুর রহমান শরীফ, বরিশাল উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু হাওলাদার, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ লালন সিকদার, বিএনপি নেতা আক্তার হোসেন আকন, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ প্যাদা, সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসকান্দার আলী বাঘা, নাজিরপুরইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার আনসার উদ্দীন পৌর বিএনপির সহ-সভাপতি, মোঃ শাজাহান বেপারী, বরিশাল উত্তর জেলা জাসাস সভাপতি, মোঃ হুমায়ুন কবির ঢালী, উপজেলা বিএনপি নেতা, মোঃ সেন্টু হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক, মোঃ রুহুল আমিন খান, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি লিপি নাসরিন, বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি, বনি আমিন খান, পৌর কৃষক দলের সভাপতি, আল-আমিন রাড়ী, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক, আফজাল হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব, মোঃ কবির হোসেন মোল্লা, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, মোঃ রিফাত মল্লিক প্রমুখ।