ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে মশাল মিছিল করেছে বিএনপির একাংশ। মঙ্গলবার সন্ধ্যায় সোনামসজিদ ট্রাক টার্মিনাল এলাকায় বিএনপির অন্য একটি অংশ এই মশাল মিছিল বের করে।
মিছিল চলাকালে আন্দোলনকারীরা সদ্য ঘোষিত বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাজাহান মিয়ার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান।
তাদের অভিযোগ, ৯০ বছর বয়সী শাজাহান মিয়া দীর্ঘদিন রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় বিদেশে অবস্থান করেছেন। তবুও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ত্যাগী নেতা সৈয়দ শাহিন শওকতকে বাদ দিয়ে তাঁকে মনোনয়ন দেওয়া তৃণমূল নেতাকর্মীদের হতবাক করেছে। নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে প্রার্থিতা পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, তারা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

