আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রতিবাদে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

0
আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রতিবাদে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

জয়নাল আবেদীন: আওয়ামীলীগ ঘোষিত ১৩ নভেম্বর লকডাউনকে ঘিরে সন্ত্রাসী কর্মসূচীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানাওে কলেজের গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে লালবাগ ও খামার মোড় এলাকা প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থীরা‘ধর ধর লীগধর, ধইরা ধইরা জেলে ভর’ শ্লোগান দিতে থাকে। লালবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের মাহমুদুল হাসান ও ইংরেজি বিভাগের মুহাফিজ হোসেন সহঅন্যরা। এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগ গত ১৭ বছর জনগণ ও বিরোধী রাজনৈতিক দলের প্রতি যে নির্যাতন, হত্যাযজ্ঞ চালিয়েছে, এতে কওে তারা ১৭’শ বছরেও দেশে রাজনীতি করতে পারবে না।

দিল্লীতে বসে শেখ হাসিনা দেশকে যে অস্থিতিশীল করার পায়তারা করছেন তার জবাব দিতে ছাত্র-জনতা প্রস্তুত রয়েছে। তাদের সকল ধরনের নাশকতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে। আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যেখানেই পাওয়া যাবে, তাদের পুলিশের হাতে ধরিয়ে দেয়া হবে। লীগ সন্ত্রাসীরা যদি দেশে বেঁচে থাকতে চায়, তাহলে তারা ইঁদুরের গর্তে লুকিয়ে থাকুক। অন্যাত্থায় দেশের জনগণ তাদের অপতৎপরতা মেনে নেবেনা।

এদিকে আওয়ামীলীগ ঘোষিত লকডাউনে রংপুরের পরিস্থিতি স্বাভাবিক ছিল। রংপুরের বাস স্ট্যান্ডগুলো থেকে দুরপাল্লা ও আন্তঃজেলারুটের বাস যথাসময়ে ছেড়ে গেছে। নগরীতে যানচলাচলও ছিল স্বাভাবিক। তবে ঢাকা সহ দেশের অন্যান্য স্থানে নাশকতার আলোচনা ছিল সর্বত্রই।