বাংলাদেশ প্রতিবেদকঃ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন তাতে জুলাই জাতীয় সনদ ‘লঙ্ঘিত’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। ঐকমত্য কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।’
তিনি বলেন, ‘স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে। কারণ জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন এবং এই ভাষণের মাধ্যমে তা তিনি লঙ্ঘন করেছেন।
আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া।’

