রংপুর ব্যুরো: রংপুর সদর তিন আসনে বিএনপি মনোনিত প্রার্থী সামসুজ্জামান সামু রংপুর সিটি‘র তেত্রিশটিঁ ওয়ার্ডের দলীয় নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেছে ।
বৃহস্পতিবার রাতে নগরীর রবার্টসনগঞ্জ মাঠে ওই সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি‘র সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুল,। নেতৃবৃন্দরা বলেন দীর্ঘ বিরতির পর এবারই সুযোগ এসেছে রংপুর সদর আসনটি বিএনপি চেয়ার পারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেয়ার ।
বক্তারা বলেন রংপুরে এর আগে কখনো ধানের শিষের জোয়ার আসেনি । বক্তব্য রাখেন মহানগর বিএনপি‘র সদস্য নাজমুল আলম নাজু, জামিল শাহিন, সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন ছাব্বিশ নম্বর বিএনপি‘র সভাপতি সোহেল রানা সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম আসিফ ।
সভায় সদর আসনের বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু বলেন রংপুর সদর আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে আমার প্রথম কাজ হবে সার্বিক ভাবে পিছিয়ে থাকা রংপুরকে এগিয়ে নিয়ে যাওয়া । উন্নয়নে রংপুর বৈষম্যের বেড়াজাল থেকে বের করে আনা । বাজেটে রংপুরের জন্য বরাদ্দ বৃদ্ধি করা সহ বেকারদের জন্য নতুন নতুন প্রকল্প তৈরি করা ।

