জয়নাল আবেদীনঃ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারী ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়তে ইসলামী রংপুর মহানগর শাখা।
দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শাপলা চত্ত¡রে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সহকারী সেক্রেটারী রায়হান সিরাজীসহ অন্যরা।
বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন একটি জন দাবীতে রুপ নিয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটারদের সম্মান করা হবে, ভোটকেন্দ্র দখল, ডাকাতি, কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। সকল দলের সংসদ হবে। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারী, জাতীয় নির্বাচনের আগে গণভোট, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানানো হয়।

