মাদারীপুরে আমজনগণ পার্টির নতুন ৪৫ সদস্যের কমিটি

0
মাদারীপুরে আমজনগণ পার্টির নতুন ৪৫ সদস্যের কমিটি

মাদারীপুর প্রতিনিধি: বাংলাদেশ আমজনগণ পার্টির মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে ৪৫ সদস্যের নতুন কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।

প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমিন ও সদস্যসচিব ফাতিমা তাসনিম জানান—নবগঠিত কমিটিতে জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম মাসুম এবং সদস্যসচিব করা হয়েছে মো. জয়নাল মিনা।

নেতারা বলেন, দীর্ঘদিন ধরে জেলায় সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজন ছিল। নতুন নেতৃত্ব তৃণমূলে সদস্য সংগ্রহ, ইউনিট পর্যায়ে সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে।

দলীয় সূত্র জানায়, নতুন কমিটি জেলার সব উপজেলায় ইউনিট পর্যায়ে পুনর্গঠন, গণসংযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অদূর ভবিষ্যতে মাঠপর্যায়ের কার্যক্রম আরও দৃশ্যমান হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিষয়টি মাদারীপুরের সাংবাদিকদের নিশ্চিত করেন জেলা কমিটির নেতৃবৃন্দ।