দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ 

0
দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমেদ 

বাংলাদেশ প্রতিবেদকঃ শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তবে খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে কিছু জানাননি সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া বৈঠকে চলমান রাজনীতি ও নির্বাচনি কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে আলোচনা হয়েছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘তিনি শিগগিরই দেশে আসবেন, ইনশাহআল্লাহ।’

রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সপ্তাহিক এই বৈঠকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর দেশে ফেরা নিয়ে এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী