ভন্ডামী, কালোটাকার দৌড়াত্মের মাধ্যমে জাগ্রত জনতাকে থামানো যাবে নাঃ সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

0
ভন্ডামী, কালোটাকার দৌড়াত্মের মাধ্যমে জাগ্রত জনতাকে থামানো যাবে নাঃ সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

জয়নাল আবেদীনঃ ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,এ দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, দেশের টাকা বিদেশে পাচার করতে চায়, যারা মায়ের কোলখালি করতে চায়, আপনাদের বলছিআগেরমত গুন্ডামী ওকালোটাকার দৌড়াত্মেরমাধ্যমে জাগ্রতজনতাকে থামানো যাবেনা। তোমাদের উৎখাত করাসহ আল্লাহররহমতে ইসলামের বিজয় হবে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারী, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবীতে আন্দোলরত জামায়াতসহ ৮ দলের উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে। রংপুর থেকে আবুসাঈদ দু’হাত প্রসারিত করে দেশে স্বাধীনতার পরিবেশ তৈরী করে দিয়েছিল। আজ রংপুর থেকে সমাবেশের মাধ্যমে এই চাঁদাবাজ, ক্ষমতালোভী, যারা দেশেরটাকা বিদেশে পাচার করে, বিদেশীদের তাবেদারী করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বাংলারজমিন থেকে উৎখাত করা হবে।

তিনি বলেন, আমি এই সমাবেশ থেকে পরিস্কারভাবে বলতে চাই, আজ সারাদেশের মানুষ দিন, সপ্তাহ, মাস গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর ৮ দল অর্থ্যাৎইসলাম ও মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরবে। তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি ব্যক্তি কিংবা দলের স্বার্থে না, আল্লাহর হুকুম তামিল করতে। স্বাধীনতার ৫৩ বছর পর আজ সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস পড়ার সময় আমাদের নিয়ে কলংকজন কইতিহাস রচনা করবে।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, অভ‚্যত্থানে মানুষেরা সন্তানহারা হলো, অনেকে পঙ্গুত্ববরণ করলো, কেউ চক্ষু হারালো। আমরা চেয়েছিলাম দেশে মৌলিক সংস্কার হোক, খুনি ও টাকাপাচারকারীদের বিচার দৃশ্যমান হওয়াসহ নির্বাচনে লেভেল প্লেয়িংফিল্ড তৈরী হোক। আমরা দেখলাম এক শ্রেণির ক্ষমতালোভী সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগলনা ডবলপাগল হয়ে গেছে।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, আপনারা মনে করেছিলেন দ্রæত ক্ষমতায় যাবেন। সেই কথা ভুলে যান। আজকে যারা বাংলাদেশকে ভালোবাসে, ইসলাম ও মানবতার কল্যাণ রক্ষায় যারা কাজ করছে, তারা রাজপথে নেমে এসেছে। আজকে ক্ষমতাপ্রেমীদের বলবো, আপনারা বারবার ক্ষমতায় গিয়ে আমাদের কিউপহার দিয়েছিলেন। নতুনভাবে পুরাতন বৌকে নতুন শাড়ি পরিয়ে আর ধোকা দিতে পারবেনা। ধোকারদিন শেষ, ইসলামের বাংলাদেশ।

জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনেরনায়েবেআমীরমাওলানামুজিবুররহমানহামিদি, জাগপারমুখপাত্ররাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাড. আনোয়ারুল ইসলাম চাঁনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা।