জয়নাল আবেদীনঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে অবশেষে প্রচারণায় নেমেছে জাতীয় পার্টি। শুক্রবার এবং গত বৃহস্পতিবার রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে দলের একমাত্র ঘোষিত প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা,পীরগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের মোঃ শাহ মাহবুবার রহমানের পক্ষে মোটর সাইকেল শোডাউন হয়েছে।
দুপুরে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠ থেকে জাতীয় পার্টির সহ¯্রাধিক নেতাকর্মীদের নিয়ে মোটর সাইকেল শোডাউন দেয়া হয়। কাউনিয়ার টেপামধুপুর, শহীদবাগ, হারাগাছ, মীরবাগস হ বিভিন œইউনিয়নের সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় মীরবাগ ডিগ্রী কলেজ মাঠে গিয়ে কর্মসূচীটি শেষ হয়। এতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জাতীয় পার্টিও আহŸায়ক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টিও সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, যুবসংহতির নেতা হাসানুজ্জামান নাজিম সহ নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউনে অংশ নেন।
এ সময় রাস্তার দু’ধারে পথচারী ও কর্মজীবি মানুষের কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাঙল প্রতীকে ভোট চান আবু নাসের মোঃ শাহ মাহবুবার রহমান। প্রার্থী মাহবুবকে হাত নেড়ে স্বাগত জানান তারা।এদিকে মোটর সাইকেল শোডাউন কর্মসূচী চলাকালে কাউনিয়া উপজেলা জাতীয় পার্টি, হারাগাছ পৌরসভা জাতীয় পার্টি কার্যালয়ের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আব ুনাসের মোঃ শাহ মাহবুবার রহমান বলেন,জাতীয় পার্টির নেতা কর্মীরা আজ উজ্জীবিত। তিস্তা নদী বেষ্টিত পীরগাছা-কাউনিয়া উপজেলার মানুষ তাদের ভাগ্যের উন্নয়নের জন্য একজন সৎ, যোগ্য ও পরীক্ষিত ব্যক্তিকে এমপি হিসেবে নির্বাচিত করতে চায়। পীরগাছা উপজেলা চেয়ারম্যানের দায়িত্বপালন কালে আমার বিরুদ্ধে কেউ কোন দূর্নীতির অভিযোগ তুলতে পারেনি। আমি আমার সাধ্যমত পীরগাছা উপজেলাবাসীর উন্নয়ন করেছি। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে তিস্তা নদীর ভাঙ্গন, বন্যা, খরা কবলিত মানুষ সহ দুই উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অবকাঠামোসহ সর্বক্ষেত্রে উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করে যাব।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টি লেভেল প্লেয়িং ফিল্ড দাবী করেছে। আমরা চাই নির্বাচন কমিশন যেন সকলের জন্য মাঠ সমতল রাখে।নির্বাচনের জন্য জাতীয় পার্টি প্রস্তুতি গ্রহণ করেছে। যেহেত আজ তফশীল হলো, দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থীর নাম ঘোষণা করবো।তিনি আরও বলেন, স্বাধীনতার পক্ষের দল হিসেবে আজ প্রথম দিনের প্রচারণায় সাধারণ মানুষ আমাদের সাদওে গ্রহণ করেছে। দলের নেতা কর্মীরা স্বতঃস্ফুর্তভাবে এতে অংশ নিয়েছে। আমাদের দল সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। জনগণের রায়ে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভাল অবস্থান করবে বলে প্রত্যাশা করছি।

