উল্লাপাড়া প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ ( উল্লাপাড়া ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত প্রার্থী প্রীতি চৌধুরী (দ্যুতি অরণ্য) আজ রবিবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
পৌরসভা এলাকার শ্রীকোলার একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় জেলা জাতীয় যুব শক্তির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন লিয়ন এবং মুখ্য সংগঠক মেহেদী হাসান বক্তব্য রাখেন।

