তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রংপুর মহানগর যুবদলের স্বাগত মিছিল

0
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রংপুর মহানগর যুবদলের স্বাগত মিছিল

জয়নাল আবেদীন: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রংপুরে স্বাগত মিছিল করেছে মহানগর যুবদল। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ৩৩টি ওয়ার্ডের নেতা কর্মীদের অংশগ্রহণে টাউন হল থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে নেতৃত্ব দেন, মহানগর যুবদলের আহব্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন ও সিনিয়র যুগ্ম আহব্বায়ক জহির আলম নয়ন। স্বাগত মিছিলটি টাউন হলে গিয়ে শেষ হলে সেখানে নেতৃবৃন্দরা বলেন,বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পতনে তারেক রহমান অগ্রনী ভ‚মিকা পালন করেছে। সূদূর লন্ডন থেকে তার নির্দেশে দলের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভাবে কাজ করেছে। দেশের ক্রান্তি কালে বর্তমানে জাতির সামনে তারেক রহমান সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তার নেতৃত্ব মানে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান, মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনা। আগামী ২৫ ডিসেম্বর তাকে বরণ কওে নিতে সারাদেশের মানুষ প্রস্তুত। আমরা দিনক্ষণ গুনছি কখন তিনি দেশে আসবেন এবং এ জাতির কন্ঠসর হয়ে তাদের মনের আকাঙ্খা পূরণে দায়িত্ব গ্রহণ করবেন।