মায়ের কাছে এভারকেয়ার হাসপাতালে  তারেক রহমান 

0
মায়ের কাছে এভারকেয়ার হাসপাতালে  তারেক রহমান 

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট সড়কে আয়োজিত সংবর্ধনা সমাবেশে মঞ্চে পৌঁছে প্রায় ১৬ মিনিট বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপি চেয়ারপারসন ও তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টা ৫৭ মিনিটের দিকে এভারকেয়ারে পৌঁছান তিনি।

এর আগে রাজধানীর গুলশান এভিনিউ ১৯৬ নম্বর বাসা থেকে এভারকেয়ারে পৌঁছেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমান।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হন। এরপর সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে দিকে রওনা দেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই-সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কারও উস্কানিতে পা দেয়া যাবে না। তিনি বলেন, আমি আপনাদের সামনে বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান। আমি এ প্ল্যান বাস্তবায়ন করতে চাই।

দীর্ঘ ১৭ বছরের প্রবাসে নির্বাসিত জীবনের ইতি টেনে লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাদের স্বাগত জানান।

বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে একমুঠো মাটি নেন। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।