উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে আচরণবিধি প্রতিপালন ও গণভোট প্রচারণা উপলক্ষে এমপি প্রার্থীগণের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আসন্ন নির্বাচনে সম্ভাব্য ঝুঁকিসমূহ, গণভোট ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রংপুর সিভিল জর্জ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ ইবনে সিদ্দিক, উলিপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, উলিপুর আর্মি ক্যাম্পের মেজর একেএম জাবেদ হাসান জুয়েল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া ও উপজেলা নির্বাচন অফিসার প্রণব সরকার সহ আচরণবিধির বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ। এছাড়াও ২৭-কুড়িগ্রাম-৩ আসনের সকল সম্মানিত এমপি প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

