মহিপুরে আওয়ামী লীগ নেতা রুহুল আমিন বিএনপিতে যোগদান

0
মহিপুরে আওয়ামী লীগ নেতা রুহুল আমিন বিএনপিতে যোগদান

কলাপাড়া  প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো: রুহুল আমিন দুলাল আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছে।

সোমবাররাতে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন এর হাতে ফুলের তোরা দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেছে।

দীর্ঘ দিন তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

গত ৫ আগস্টে আওয়ামী লীগের পতনের পর দীর্ঘ ১৭ মাস পর আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

এবিষয়ে হাজী রুহুল আমিন দুলাল হাওলাদার বলেন, সমসাময়িক রাজনীতির কথা বিবেচনা করে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন গুরুত্বপূর্ণ। এবিএম মোশাররফ হোসেন যোগ্য প্রার্থী। তিনি এমপি নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন। আর তিনি মন্ত্রী হলে এই এলাকার ব্যাপক উন্নয়ন হবে। এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এসব দিক বিবেচনায় তিনি আনুষ্ঠানিক যোগ দিয়েছেন বলে জানান তিনি।

এ সময় এবিএম মোশাররফ হোসেন নবযোগদানকারী নেতাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি আজ একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আলহাজ্ব মোহাম্মদ রুহুল আমিন দুলালের মতো ত্যাগী ও জনপ্রিয় নেতার যোগদানে দল আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।