জয়নাল আবেদীন: তিস্তা নদী সুরক্ষা ও চরাঞ্চলের মানুষের জীবন-মান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন রংপুর-৪ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার বিকেলে কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় সংবাদ সম্মেলন কওে তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পিছিয়ে পড়া জনগোষ্ঠি ও নারীর উন্নয়ন, শিল্প-কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, মাদক নির্মূল করা, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র তৈরী, পর্যটন শিল্পের বিকাশ সহ জীবন-জীবিকার উন্নয়নে ১০টি খাতে ৪৯ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
আখতার হোসেন বলেন, চরাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা আলাদা মন্ত্রণালয় গঠন করতে চাই। তিস্তা নদীতে প্রতি বছর বন্যার সময় ভাঙ্গন দেখা যায়। এতে কোটি কোটি টাকার সম্পদ নদীর পানিতে বিলীন হয়ে যায়। আমরা তিস্তা সমস্যার স্থায়ী সমাধান চাই। তিস্তা নদী খনন কওে গভীরতা ও নাব্যতা ঠিক করে নদীর গতিপথ দিয়েই যেন পানি প্রবাহিত হয়, আমরা সেটা করবো। তিস্তার দু’পাড়েবাঁধ দেয়া সহতিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।
তিনি বলেন, তিস্তা একটি আন্তর্জাতিক নদী। এ নদীর উজানে ভারত বাঁধ দিয়েছে। বর্ষার সময় তারা হঠাৎ করে বাঁধ খুলে দিলে আমাদের নদী পাড়ের কৃষক ব্যাপক ক্ষতির শিকার হয়। কৃষকরা যেনতাদের ফসলতুলে ফেরতেপারে, নদী পাড়ের ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি যেন সরিয়ে ফেলা যায় এ লক্ষ্যে ভারত বাঁধ খুলে দেয়ার কমপক্ষে ৩ দিনআগে যেন আমাদের জানায় তিস্তা নিয়ে ভারতের সাথে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চাই। সেই সাথে তিস্তা পানির ন্যায্য হিস্যা আমরা ফিরে পেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আলাল উদ্দিন কাদেরী শান্তি, সংগঠক তৌফিক ইসলামসহ অন্যরা।

