মুলাদীতে ধানের শীষে ভোট চাইলেন আ. ছত্তার খানের সহধর্মীনী মেহেরুন্নেছা লাইজু

0
মুলাদীতে ধানের শীষে ভোট চাইলেন আ. ছত্তার খানের সহধর্মীনী মেহেরুন্নেছা লাইজু

মুলাদী প্রতিনিধি: মুলাদীতে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস ছত্তার খানের সহধর্মীনী মেহেরুন্নেছা লাইজু।

তিনি গতকাল সোমবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মুলাদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভোট চান। এসময় তার সঙ্গে ছিলেন, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সদস্য সচিব লিপি নাসরিন, পৌর মহিলা দলের সভাপতি ছালমা বেগম, সাধারণ সম্পাদক সুমা খান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আফসানা মীমসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল মহিলাদল নেতাকর্মীরা।

এসময় মেহেরুন্নেছা লাইজু বলেন, দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলো। ২০২৪ এর অভ্যুত্থানের পর ভোট দেওয়ার সুযোগ এসেছে। এবার মানুষ যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন। উন্নয়নের স্বার্থে দেশ ও জনগনের দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন।