বাংলাদেশ প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার নির্বাচনী মানচিত্রে বড় ধরনের আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে ধানের শীষের প্রার্থীরা জয়লাভ করেছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জয় পেয়েছে বাকি ৭টি আসনে।
ঢাকার এই ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশ আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
ঢাকার ২০ আসনের বিস্তারিত ফলাফল:
ঢাকা-১ খোন্দকার আবু আশফাক (বিএনপি) ১,৭৩,৭৮১ নজরুল ইসলাম (জামায়াত) ১,১২,৬২২
ঢাকা-২ আমানউল্লাহ আমান (বিএনপি) ১,৬৩,৭৯৩ আব্দুল হক (জামায়াত) ৮০,০৫৩
ঢাকা-৩গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি) ৯৮,৭৮৫ শাহীনুল ইসলাম (জামায়াত) ৮২,২৩২
ঢাকা-৪ সৈয়দ জয়নুল আবেদীন (জামায়াত) ৭৭,৩৬৭ তানভীর আহমেদ (বিএনপি) ৭৪,৪৪৭
ঢাকা-৫ মো. কামাল হোসেন (জামায়াত) ৯৬,৬৪১ মো. নবী উল্লা (বিএনপি) ৮৭,৪৯১
ঢাকা-৬ ইশরাক হোসেন (বিএনপি) ৭৮,৮৫০ আব্দুল মান্নান (জামায়াত) ৫৫,৬৯৭
ঢাকা-৭ হামিদুর রহমান (বিএনপি) ১,০৪,৬৬৬ এনায়েত উল্লা (জামায়াত) ৯৮,৪৮৩
ঢাকা-৮ মির্জা আব্বাস (বিএনপি) ৫৯,৩৬৬ নাসীরুদ্দীন পাটওয়ারী (এনসিপি) ৫৪,১২৭
ঢাকা-৯ হাবিবুর রশিদ হাবিব (বিএনপি) ১,১১,২১২ মোহাম্মদ জাবেদ মিয়া (এনসিপি) ৫৩,৪৬০
ঢাকা-১০ শেখ রবিউল আলম (বিএনপি) ৮০,৪৩৬ জসিম উদ্দীন (জামায়াত) ৭৭,১৩৬
ঢাকা-১১ নাহিদ ইসলাম (এনসিপি) ৯৩,৮৭২ এম এ কাইয়ুম (বিএনপি) ৯১,৮৩৩
ঢাকা-১২ সাইফুল আলম (জামায়াত) ৫৩,৭৭৭ সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) ৩০,৯৬৩
ঢাকা-১৩ ববি হাজ্জাজ (বিএনপি) ৮৮,৩৮৭ মাওলানা মামুনুল হক (খেলাফত মজলিস) ৮৬,০৬৭
ঢাকা-১৪ মীর আহমাদ বিন কাসেম (জামায়াত) ১,০১,১১৩ সানজিদা ইসলাম তুলি (বিএনপি) ৮৩,৩২৩
ঢাকা-১৫ ডা. শফিকুর রহমান (জামায়াত) ৮৫,১৩১ শফিকুল ইসলাম খান (বিএনপি) ৬৩,৫১৭
ঢাকা-১৬ আব্দুল বাতেন (জামায়াত) ৮৮,৮২৮ আমিনুল হক (বিএনপি) ৮৫,৪৬৭
ঢাকা-১৭ তারেক রহমান (বিএনপি) ৭২,৬৯৯ স ম খালিদুজ্জামান (জামায়াত) ৬৮,৩০০
ঢাকা-১৮এস এম জাহাঙ্গীর (বিএনপি) ১,৪৪,৭১৫ আরিফুল ইসলাম (এনসিপি) ১,১১,২৯৭
ঢাকা-১৯ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (বিএনপি) ১,৯০,৯৭৬ দিলশানা পারুল (এনসিপি) ১,২৫,২৮৩
ঢাকা-২০ তমিজ উদ্দিন (বিএনপি) ১,৬২,৫০৪ নাবিলা তাসনিম (এনসিপি) ৫৭,৭৮৭ |
গুরুত্বপূর্ণ লড়াই ও চমক: তারেক রহমানের বিজয়: ঢাকার আভিজাত্যের আসন ঢাকা-১৭ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এনসিপি’র নাহিদ ইসলাম: ঢাকা-১১ আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী এম এ কাইয়ুমকে মাত্র ২ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন এনসিপি’র নাহিদ ইসলাম। মাওলানা মামুনুল হকের পরাজয়: ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের কাছে মাত্র ২,৩২০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন বরেণ্য আলেম মাওলানা মামুনুল হক। ঢাকা-১২ ও ৯ এর ফলাফল: ঢাকা-১২ আসনে বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরবকে পেছনে ফেলে জয়ী হয়েছেন জামায়াতের সাইফুল আলম। এদিকে ঢাকা-৯ আসনে আলোচিত প্রার্থী তাসনিম জারা ৪৪,৬৮৪ ভোট পেলেও হাবিবুর রশিদ হাবিবের কাছে পরাজিত হয়েছেন।
ঢাকার ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, শহরের কেন্দ্রে (ঢাকা-৮, ৯, ১০) বিএনপির প্রভাব থাকলেও সীমান্তবর্তী ও নতুন ঢাকা এলাকায় (ঢাকা-১১, ১২, ১৪, ১৫, ১৬) জামায়াত ও এনসিপি বেশ শক্ত লড়াই দিয়েছে। এই বিজয়ের মাধ্যমে নবনির্বাচিত সরকারের জন্য রাজধানী থেকে একটি শক্তিশালী ম্যান্ডেট নিশ্চিত হলো।

