রাষ্ট্রপতির বক্তব্যে জামায়াত আমিরের ক্ষোভ: ‘রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য’

0
রাষ্ট্রপতির বক্তব্যে জামায়াত আমিরের ক্ষোভ: ‘রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য’

আজকের ডেস্কঃ সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের করা কিছু মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি রাষ্ট্রপতির বর্তমান অবস্থানের তীব্র সমালোচনা করেন।

জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাবলী নিয়ে রাষ্ট্রপতি এখন নতুন তথ্য দিলেও অনেক সত্য গোপন করছেন। তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেদিন উপস্থিত নেতৃবৃন্দের সামনে রাষ্ট্রপতি যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যের সঙ্গে তার কোনো মিল নেই।

ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, “কোটি কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন—তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?” ‘জাতি অবুঝ নয়’

রাষ্ট্রপতির সাম্প্রতিক অবস্থানকে অসংলগ্ন দাবি করে জামায়াত আমির আরও বলেন, “জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।” তিনি মনে করেন, দায়িত্বশীল পদে থেকে একই বিষয়ে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন তথ্য দেওয়া জনমনে বিভ্রান্তি তৈরি করছে।