শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের গণ ইফতার ও রমাদ্বানের তাৎপর্য বিষয়ক আলোচনা

0
শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের গণ ইফতার ও রমাদ্বানের তাৎপর্য বিষয়ক আলোচনা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র মাহে রমাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ ২০২৬, ১৮ রমাদ্বান ১৪৪৭ হিজরি) শ্রীমঙ্গল সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং কলেজ সেক্রেটারি আহমদ আব্দুল্লাহর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি মো. ফরিদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা প্রচার সম্পাদক কাওছার আহমদ, জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সফিজ উদ্দিন, কমলগঞ্জ উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম এবং শ্রীমঙ্গল উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শফি আহমদ সাঈদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ফরিদ উদ্দিন বলেন, পবিত্র মাহে রমাদ্বান আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ। রোজার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধির পথে অগ্রসর হয় এবং মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাইল হোসেন বলেন, রমাদ্বান মানুষের চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে পবিত্র কুরআনের বাণী তুলে ধরে বলা হয়—“হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর—যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” (সূরা আল-বাকারা: ১৮৩) আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে অংশগ্রহণকারীদের মাঝে গণ ইফতার পরিবেশন করা হয়।

এতে কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।