‘ঋণনির্ভর বাজেট, অর্থনীতি ভাঙার উপক্রম’: জামায়াত

0
‘ঋণনির্ভর বাজেট, অর্থনীতি ভাঙার উপক্রম’: জামায়াত

বাংলাদেশ প্রতিবেদকঃ জাতীয় সংসদে পেশকৃত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের দলিল’ আখ্যা দিয়ে একে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে উল্লেখ করে একটি বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের দাবি জানিয়েছেন।

আজ শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশালাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, এবারের বাজেট ব্যাংক ঋণ এবং বিদেশি ঋণের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরশীল। তিনি বলেন, “রাজস্ব আয়ের ক্ষেত্রে কোনো বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ব্যাংকিং সেক্টরে চলমান চরম অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে এই বাজেট পাস হলে দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে।” এই বাজেট বিগত আওয়ামী লীগ সরকারের গণবিরোধী অর্থনৈতিক নীতিকেই স্মরণ করিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রস্তাবিত ৯ লাখ ৩৮ Focus হাজার কোটি টাকার বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা, উন্নয়ন পরিকল্পনা ও ঘাটতি পূরণের যে চিত্র উঠে এসেছে, তা নিচে তুলে ধরা হলো:

আগামী অর্থবছরে মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের প্রাক্কলন করা হয়েছে, যা দেশের মোট জিডিপির ১০.২ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) মাধ্যমে লক্ষ্যমাত্রা: ৬ লাখ ৪Target হাজার কোটি টাকা। অন্যান্য খাত ও উৎস থেকে লক্ষ্যমাত্রা: ৯১ হাজার কোটি টাকা।

সরকার আগামী অর্থবছরে পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়নমুখী খাতে বরাদ্দ বাড়ানোর কৌশল নিয়েছে:

উন্নয়ন ব্যয় চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের ২৭.২৭ শতাংশ থেকে বাড়িয়ে আগামী অর্থবছরে ৩৩.৭০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও তৃণমূলের ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরিচালন ব্যয় চলতি অর্থবছরের ৭২.৭৩ শতাংশ থেকে কমিয়ে আগামী অর্থবছরে ৬৬.৩০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

খাতভিত্তিক বড় বরাদ্দসমূহ

সামাজিক অবকাঠামো খাত মোট ২ লাখ ৭৯ হাজার ১ কোটি টাকা (মোট বরাদ্দের ২৯.৭৪ শতাংশ)। মূলত শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন এটি। ভৌত অবকাঠামো খাত ১ লাখ ৭৪ হাজার ৯৮৮ কোটি টাকা (মোট বরাদ্দের ১৮.৬৬ শতাংশ)। সাধারণ সেবা খাত ২ লাখ ৪৫ হাজার ১১৭ কোটি টাকা (মোট বরাদ্দের ২৬.১৩ শতাংশ)।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬ শতাংশ। এই বিশাল ঘাটতি মেটাতে সরকার দুটি উৎসের ওপর নির্ভর করছে।

অভ্যন্তরীণ উৎস ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা। (যা বিগত বছরের চেয়ে ৬ হাজার কোটি টাকা কম)। বৈদেশিক উৎস ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বিদেশি ঋণ ও অনুদান।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্বীকার করেন যে, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ঢালাওভাবে ঋণ গ্রহণের ফলে বর্তমানে দেশের ঋণ ও সুদ পরিশোধের ব্যয় অত্যধিক পরিমাণে বেড়েছে, যা বাজেট ঘাটতিকে উসকে দিচ্ছে। উদাহরণ হিসেবে তিনি জানান, ২০০৫-০৬ অর্থবছরে বাজেট ঘাটতি যেখানে জিডিপির ২.৯ শতাংশ ছিল, তা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে ৪.০৫ শতাংশে দাঁড়িয়েছিল।

তবে এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন “সরকার ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ লাভজনক খাতে সরকারি বিনিয়োগ এবং প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন করছে। এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা ফিরবে।”