রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বদরগঞ্জের অধ্যাপক পরিতোষ চক্রবর্তী

0
রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বদরগঞ্জের অধ্যাপক পরিতোষ চক্রবর্তী

জয়নাল আবেদীন: রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। রবিবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক পরিতোষ চক্রবর্তী রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলা হয়। অধ্যাপক পরিতোষ চক্রবর্তী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য। ২০২৫ সালের পহেলা সেপ্টেম্বর বদরগঞ্জ উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচনে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। পরিতোষ চক্রবর্তী ১৯৯১ সালের উপ-নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ- তারাগঞ্জ) আসনে জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন।

১৯৯৫ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন। এরপর ক্ষমতাচ্যূত আওয়ামী সরকারের আমলে দীর্ঘ লড়াই সংগ্রামে তিনি বিএনপি’র সম্মুখসারির নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।