
গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক পরিচিতি সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি বলেন সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন গৌরীপুরের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। রবিবার (২৭ জুলাই) বিকেল ৪ টায় গৌরীপুর পাবলিক হলে আয়োজিত এ সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ-এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ-এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা দলের সদস্য আবু হানিফ রাজিব। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার উদ্দিন তালুকদার, উত্তর জেলা বিএনপির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নরুল হক, উত্তর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ আব্দুর রহমান বাবুল এবং পৌর বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রমজান হোসেন খান জুয়েল। এছাড়াও বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল সোবহান সুলতান, শাহ ওবায়দুল্লাহ সুমন, শাহীন মুন্সী, একে এম আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক (ভিপি শামছু), উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান আল আমিন, শাহীন আলম তারা, ছাত্রদল নেতা জুনায়েত খান পাঠান সাব্বির, পৌর ছাত্রদল নেতা জাঙ্গীর আলম রক্তিম, কলেজ ছাত্রদল নেতা শাহীন আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আরো, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি,র পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান কবির হিরা,নিজাম উদ্দিন সরকার, জয়নাল আবেদীন খোকন প্রমুখ।
সভায় সংগঠনকে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে নেতাকর্মীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
